আমাদের সম্পর্কে গোপনীয়তা নীতি নিরাপত্তা পরামর্শ ব্যবহারের শর্ত

ব্যবহারের শর্ত

সর্বশেষ হালনাগাদ: ২০/০৯/২০২৬

এই প্ল্যাটফর্ম ব্যবহার করলে নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।

১. আমাদের ভূমিকা

Sir শুধু শিক্ষক ও অভিভাবকের মধ্যে পরিচয় করিয়ে দেয়। কোনো টিউশনের চুক্তি, বেতন বা পড়ানোর মানের জন্য আমরা পক্ষ নই এবং দায়ী নই।

২. সঠিক তথ্য

প্রোফাইল ও বিজ্ঞাপনে সত্য তথ্য দিতে হবে। ভুল বা অন্যের তথ্য দিলে প্রোফাইল বাতিল হতে পারে।

৩. আচরণ

অশালীন ভাষা, হুমকি, প্রতারণা, অগ্রিম টাকা দাবি বা অন্যের তথ্য ফাঁস করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৪. বয়স

নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হলে বয়স ১৮ বছর বা বেশি হতে হবে। ছোটদের প্রোফাইল অভিভাবকের অ্যাকাউন্টের অধীনে থাকবে।

৫. ব্যবস্থা

নিয়ম ভাঙলে আমরা সতর্ক করতে পারি, প্রোফাইল সাময়িক বন্ধ করতে পারি বা স্থায়ীভাবে বাতিল করতে পারি।

৬. পরিবর্তন

প্রয়োজনে শর্ত বদলাতে পারি। বড় কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব।