গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২০/০৯/২০২৬
আপনার তথ্য আমাদের কাছে আমানত। নিচে সহজ ভাষায় লেখা আছে আমরা কী নিই, কীভাবে রাখি আর কী কখনো দেখাই না।
১. আমরা কী নিই
- অ্যাকাউন্টের তথ্য — নাম, ইমেইল, মোবাইল নম্বর, লিঙ্গ ও এলাকা।
- প্রোফাইলের তথ্য — শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন বিষয় পড়ান আর কত বেতন চান।
- পরিচয়পত্র — শুধু যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের নম্বর ও ছবি। এটি দেওয়া বাধ্যতামূলক নয়।
- অবস্থান — আপনি অনুমতি দিলে শুধু কাছাকাছি ফল দেখানোর জন্য আনুমানিক অবস্থান।
- ব্যবহারের তথ্য — কোন পাতা দেখলেন, কী খুঁজলেন, কোন ডিভাইস ও আইপি — অপব্যবহার ঠেকাতে।
২. কীভাবে রাখি
ফোন নম্বর আর পরিচয়পত্রের নম্বর কোড করে (এনক্রিপ্ট করে) রাখা হয়; খোলার চাবি ডেটাবেজের বাইরে থাকে। পরিচয়পত্রের ছবি সাধারণ ফোল্ডারে রাখা হয় না — আলাদা সুরক্ষিত জায়গায় থাকে, যেখানে শুধু দায়িত্বপ্রাপ্ত একজন অল্প সময়ের লিংক দিয়ে দেখতে পারেন, আর প্রতিবার দেখার হিসাব লেখা থাকে। যাচাই হয়ে যাওয়ার ৯০ দিন পর ছবিগুলো নিজে থেকেই চিরতরে মুছে যায় — থেকে যায় শুধু "যাচাই করা" চিহ্ন আর নম্বরের শেষ চারটি অঙ্ক।
৩. সবার সামনে কী থাকে
আপনার নাম, ছবি (আপনি দিলে), মোটামুটি এলাকা (যেমন "মিরপুর ১০"), শিক্ষাগত যোগ্যতা, বিষয়, প্রত্যাশিত বেতন আর মতামত। কখনো দেখানো হয় না: পুরো ফোন নম্বর, ইমেইল, বাসার ঠিকানা, জন্মতারিখ, পরিচয়পত্রের নম্বর বা আপনার সঠিক অবস্থান।
৪. আমরা যা করি না
আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাদের দিই না, আর আপনার অনুমতি ছাড়া প্রচারের বার্তা পাঠাই না।
৫. আপনার অধিকার
- যখন খুশি প্রোফাইল বদলানো বা সাময়িক বন্ধ রাখা।
- নিজের সব তথ্য একটি ফাইলে নামিয়ে নেওয়া।
- অ্যাকাউন্ট মুছে ফেলতে বলা — ৩০ দিন পর তথ্য পুরোপুরি মুছে যায়।
৬. শিশুদের সুরক্ষা
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীর প্রোফাইল অভিভাবকের অ্যাকাউন্টের অধীনে থাকতে হবে। ছোটদের সরাসরি বার্তা আদান-প্রদান আমরা বন্ধ রাখি।